মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
দশম গ্রেডে পদোন্নতির দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে লক্ষ্মীপুর জেলার চারটি উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বুধবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২০ জন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মবিরতি দিয়ে অবস্থান নেন।
বিভিন্ন সেক্টরে দশম গ্রেডে পদোন্নতির দাবি মেনে নিলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদোন্নতির দাবি মেনে নেওয়া হচ্ছে না বলে তারা ক্ষুব্ধ। অনতিবিলম্বে পদোন্নতির দাবি মেনে না নিলে রোগীদের ভোগান্তির দায়ভার সরকারকেই নিতে হবে বলে জানান তারা।
রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, দীর্ঘদিন একই গ্রেডে চাকরি করার পরেও গ্রেড পরিবর্তন না হওয়ায় তাদের উপরে বৈষম্য করা হচ্ছে।
কর্মবিরতিকালে উপজেলা সমন্বয়করা বলেন, দীর্ঘদিন যাবত আমাদের ন্যায্য দাবীর জন্য গঠণতান্ত্রিকভাবে ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের দাবী বাস্তবায়ন হচ্ছে না। তাই কর্মবিরতি দিতে বাধ্য হচ্ছি। সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি দিয়েছি। আমরা স্বাস্থ্যসেবার এতো গুরুত্বপূর্ণ সেক্টরের কাজ করেও আমরা অবহেলিত।আগামী ২ দিনের মধ্যে যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা পূর্ণ দিবস কর্ম বিরতিতে যাবো।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM