রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ পিস ইয়াবা, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৭০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: আলম হোসেন (৪০) ও নাসির হোসেন (৫৪)। আলম রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট গ্রামের মো: হাসান শেখের ছেলে এবং নাসির একই থানার ধর্মপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত ২টার দিকে ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো: ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি অভিযানিক দল মতিহার থানার তলাইমাড়ী মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, খোঁজাপুর জাহাজঘাট এলাকায় আলম হোসেন তার বাড়িতে ইয়াবা ও ট্যাপেন্টাডল বিক্রি করছেন।
খবর পেয়ে ডিবি পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ডিবির সদস্যরা দুইজনকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে দেহ তল্লাশিতে আলমের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৭০ টাকা এবং নাসিরের কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে, তারা মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। এছাড়া তাদের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM