রাজশাহী ব্যুরোঃ
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত রোগ মুক্তি কামনা করে মঙ্গলবার বাদ মাগরিব মোহাম্মদপুর হাফেজিয়া কমিয়া মাদ্রাসার উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি আনোয়ার হোসেন অধ্যক্ষ অত্র মাদ্রাসা। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি, মসজিদ আহাম্মদপুর বাইতুর মামুর জামে মসজিদের সভাপতি ও রাজশাহী মহানগর ঈদগাহ মাঠের সভাপতি এবং অত্র মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফ জামাল আব্বু , অত্র মাদরাসার সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন ওলী ও মাদরাসা সদস্য বৃন্দ মোঃ নূরে আলম সিদ্দিক বাচ্চু, আলহাজ্ব সেলিম কচি সহ অনেকে। আরও ছিলেন হাফেজ মাওলানা আব্দুল হান্নান মাদরাসা শিক্ষক ও মাদরাসার শিক্ষার্থীরা । দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM