রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ (০২ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃহৎ পরিসরের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়।
ড্রিলের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত ফোর্স মোতায়েন, কার্যকর সমন্বয় এবং শহরজুড়ে দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করার সক্ষমতা যাচাই করা হয়। এতে নগরীর নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হবে এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি পাবে।
পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান মহোদয়ের সরেজমিনে ড্রিল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধের জন্য ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM