জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মিনা মাহমুদা। যোগদানের পর সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে তার নিজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সহকারি পুলিশ সুপার তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আসাদুজ্জামান, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জামিরুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ন সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ প্রমুখ।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মিনা মাহমুদা এর আগে মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি ২৫তম বিসিএসের কর্মকর্তা। ২০০৬ সালে তিনি চাকরিতে যোগদান করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM