মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:
গনতন্ত্রের মা তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (৩০শে নভেম্বর) সন্ধ্যায় জিয়া মঞ্চের সভাপতি মোঃ আমীর হোসেন আনার এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি পরিবারের নয়, বরং দেশের কোটি মানুষের কামনা। আমরা প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে এই জাতিকে আবার নেতৃত্ব দেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল জলিল সুপার, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ,উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ মানিক শাহ্ ও জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন এবং স্থানীয় নেতাকর্মীরা। এসময় গনতন্ত্রের মা' তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ আমীর হোসেন আনার বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আদর্শিক মা।তিনি এই দেশের জনগণের জন্যে মিথ্যা মামলায় হাসিমুখে বৃদ্ধ বয়সে নির্জন কারাগারে বন্দী জীবন বেছে নিয়েছিলেন। এরকম ঘটনা বিশ্বের ইতিহাসেই বিরল। সেখানে তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। মানসিক অত্যাচার করা হয়েছে। যার ফল শ্রুতিতে এই অসুস্থতা। আমাদের বুকে প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে মমতাময়ী মায়ের কথা চিন্তা করে,সারাদেশের মানুষ আজ দোয়া করছে কাঁদছে তার জন্য। পরম করুনাময় মহান আল্লাহ তা'য়ালার কাছে আমাদের মায়ের আশু সুস্থতা কামনা করি।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন মুসল্লীরা এবং উপস্থিত সকলেই
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM