রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরীর নিউমার্কেট এলাকার ওয়ে হোম নামের আবাসিক হোটেল থেকে শনিবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল লাশটি।
সবুজের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামে। তার বাবার নাম বিমল চন্দ্র অধিকারী। সবুজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে বগুড়ায় কর্মরত ছিলেন। শুক্রবার (২৮ নভেম্বর ) তিনি রাজশাহীর এই আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন। শনিবারই তার হোটেল ছাড়ার কথা ছিল।
আরএমপির বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, নির্ধারিত সময়ে সবুজ হোটেল ত্যাগ না করলে কর্মীরা ডাকাডাকি করেন। এতে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জানালা দিয়ে তারা সবুজের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।
ওসি জানান, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দরজা ভাঙেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। নিশ্চিত হওয়ার জন্য তার লাশ ময়নাতদন্ত করতে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। পরিবারের সদস্যরা আসার পর লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM