নার্গিস আক্তারঃ
শীতের পোশাক এলো বাজারে
দামটা যেন বেশি
গরিব-দুখী শীতের পোশাক
পেলে অনেক খুশি ।
ধনী জন করেন দান দু'হাতে
গরিবের তরে
টাকা পয়সা ধন দৌলাত
সবই রইবে পড়ে।
মরে গেলে যাবে কিছু
আপনার সঙ্গে
দু'হাতে করেন দান শীত বস্ত্র
গরিবের অঙ্গে।
থর থর করে কাঁপছে শিশু
কাঁপছে বুড়োবুড়ি
কাঁপছে পথ শিশু মনি
শীতে কুরি মুড়ি।
কনকনে এই শীতের বুড়ি
আসে বাংলাদেশে
গরিব দুঃখী কান্না করে
চোখের জলে ভাসে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM