মহসিন আলম মুহিন
হেমন্তের আগমনে অঘ্রাণে নবান্নের উৎসব,
ঘরে ঘরে আয়োজন অতিথিদের কলোরব।
সোনালি ধানের শীষে কৃষকের প্রাণ হাসে,
একটি বছর পরে গোলা ভরে শস্য আসে।।
কুয়াশা কিছু কিছু শিশির ভেজা দুর্বা ঘাসে,
কৃষাণীর প্রেম জাগে সোনালী ধানের শীষে।।
পিঠা-পুলি পায়েস সাথে আরো খানাপিনা,
নবান্নের উৎসব কলোরবে মুখরিত আঙ্গিনা।।
হেমন্তের সাথে নবান্নের যেমন মিল ও মেলা মেশা,
তেমনি কবি প্রাণে প্রেমিক মনে জাগে নতুন নেশা।
মন নাচে আনন্দে জারি-সারি গান কন্ঠ জুড়ে,
হলুদিয়া রোদ্দুর হাসি খুশি ভরপুর নতুনের তরে।।
নবান্নের বন্দনা সুকান্ত, কবি গুরু, নজরুলের কবিতায়,
জীবনানন্দ, আল-মাহমুদ সহ জসীমের নক্সী কাঁথায়।।
আমরাও মেতে উঠি হেমন্ত ও নবান্নের সুন্দর উৎসবে,
শুকরিয়া জ্ঞাপন করি নেয়ামতের মহান রবের সবে।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM