নিজস্ব সংবাদদাতাঃ
মেহেরপুর সদর উপজেলা উজলপুর গ্রামে জামায়াতের নির্বাচনী গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ শে নভেম্বর) বাদ আসর কুতুবপুর ইউনিয়নে উজলপুর গ্রামে জামায়াতের নির্বাচনী গণসংযোগে নেতৃত্ব ও বক্তব্য দিয়েছেন মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সেক্রেটারিও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার জাবারুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা সূরা ও কর্ম পরিষদের সদস্য কুতুবপুর ইউনিয়নের তদরকারী হাফেজ মোহাম্মদ জামিরুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন আমীর মোঃ ইমদাদুল হক, অনুষ্ঠান পরিচালনা করেন কুতুবপুর ইউনিয়নের সেক্রেটারি পারভেজ আহমেদ।এ সময় কুতুবপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য মাওলানা সোহেল রানা বলেন আগামী নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান কে দাঁড়িপাল্লা মার্কা ভোটের মধ্যে দিয়ে মেহেরপুর ১ আসন থেকে সংসদ সদস্য হিসাবে আমরা সংসদে পাঠাতে চাই ইনশাআল্লাহ দোয়া করবেন। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা আমরা আমরা অঙ্গীকারবদ্ধ ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM