ঠাকুরগাঁও এর রাণীশংকৈলে জাতীয় কন্যা শিশু দিবস পালন
বিশেষ প্রতিনিধি ঃ বিনিয়োগে অগ্রাধিকার,কন্যা শিশুর অধিকার” এই শ্লোগান’কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় জাতীয় শিশু কন্যা দিবস পালিত হয়েছে।
সভাটি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহ্বায়ক আবু তাহের ঠিকাদার, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন,কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক আশরাফ আলী,মহিলা বিষয়ক সহকারি কর্মকর্তা গোলাম রব্বানী প্রমূখ ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম ।#
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM