স্টাফ রিপোর্টার রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিপ্লব ঘরামী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে যৌনপল্লীর মেইনগেট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত বিপ্লব ঘরামী মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত হারেস উল্লাহর ছেলে। তিনি স্থানীয়ভাবে একটি চায়ের দোকান চালাতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে যৌনপল্লীর খাজার ডেক এলাকায় দুলাল মিয়ার পানের দোকানের সামনে বিপ্লব হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন বলেন,
“দৌলতদিয়া যৌনপল্লীর ভেতরে লোকটি অজ্ঞান হয়ে পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বুধবার ছোট ভাইকে বিদেশ পাঠাতে ঢাকা গিয়েছিলেন এবং বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
ওসি আরও জানান, “মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে বিপ্লব ঘরামীর মৃত্যু হতে পারে। তবে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের বিষয়টিও সন্দেহের তালিকায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের সদস্য হালিম ঘরামী বলেন,
“বিপ্লব ভালো মানুষ ছিলেন। তিনি নাইটগার্ডের চাকরির পাশাপাশি একটি পানের দোকান চালাতেন। মদ বা যৌন উত্তেজক ওষুধ সেবনের অভ্যাস ছিল না। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, এখনই বলা যাচ্ছে না।”
রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে বিপ্লব ঘরামীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM