মোঃ আজিজুর রহমান তানোর প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তানোর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এসময় তিনি তানোর থানা, ভূমি অফিস, তানোর বালিকা উচ্চ বিদ্যালয় এবং তানোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন।
বিদ্যালয় পরিদর্শনের সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন, এবং পাঠদানের মান ও উপস্থাপনা বিষয়ে শিক্ষকদের প্রতি দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। বিদ্যালয়ের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মণ্ডল, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও তানোর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, আ. লতিফ সরকার, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসক আফিয়া আক্তার বলেন, সরকারি সেবার মানোন্নয়ন এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে মাঠপর্যায়ে প্রশাসনের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM