1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

সৌদি আরব যাওয়ার ৩ দিনের মাথায় ঝিনাইদহের গৃহবধূর রহস্যজনক মৃত্যু, দালাল রফিকুল প্রচার করছে ভিন্ন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮০ বার পঠিত

 

সৌদি আরব যাওয়ার ৩ দিনের মাথায় ঝিনাইদহের গৃহবধুর রহস্যজনক মৃত্যু, দালাল রফিকুল প্রচার করছে ভিন্ন

সুমন হোসেনঃঝিনাইদহ

সংসারে সচ্ছলতা ও স্বামী সন্তানের ভবিষ্যতের চিন্তা করে গৃহকর্মীর চাকরী নিয়ে ঝিনাইদহের সদর উপজেলার বাথপুকরিয়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী ছাবিনা খাতুন (২৪) নামে এক গৃহবধু সৌদি আরবে পাড়ি জমিয়ে ছিলেন। কিন্তু তার কপালে সুখ সয়নি।

সৌদি আরবে যাওয়ার তিনদিনের মাথায় তার রহস্যজনক মৃত্যু হয়েছে। ছাবিনার মৃত্যু নিয়ে লোকমুখে নানা কথা শোনা গেলেও কি কারণে তিনি উচ্চ ভবন থেকে পড়ে মারা গেলেন তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। ছাবিনা খাতুন ঝিনাইদহের সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুকরিয়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। দেশে তার দুই সন্তান রয়েছে। অনেকেই বলছেন পাশবিক নির্যাতনের শিকার হয়ে তিনি নিজের ইজ্জত বাঁচাতে ৮ তলার বহুতল ভবন থেকে লাফ দেন। সরজমিন তথ্য নিয়ে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বাথপুকুরিয়া গ্রামের আব্দুল খালেকের পালিত ছেলে দালাল রফিকুলের মাধ্যমে সৌদির উদ্দেশ্যে পাড়ি জামান ছাবিনা খাতুন। ঢাকার মগবাজার এলাকার তিশা ইন্টারন্যাশনালের মালিক ফারুক হোসেন ছাবিনাকে সৌদি যেতে সহায়তা করেন। ২৪ সেপ্টেম্বর সৌদির মালিকের বাসায় গিয়ে ছাবিনা দালালের কথার সাথে কাজের কোন মিল পায় না। পরিবারের ধারণা মালিকের কু-প্রস্তাব বা পাশবিক নির্যাতনে রাজি না হওয়ায় ছাবিনাকে ৮ তলা ভবন থেকে ফেলে দেওয়া হয়। স্বামী রুবেল হোসেন জানান, দালাল রফিকুল আমাদের বলেছিলেন, মোটা অংকের বেতন তিন বেলা ঠিক মত খাবার ও আকামা সকল কিছুই সৌদির মালিক করে দিবেন। কিন্তু খাবার, মালিকের ব্যবহার ও বেতন কোন কিছুই ঠিকঠাক ছিল না বলে মৃত্যুর আগে ছাবিনা খাতুন তার পরিবারকে জানায়। ছাবিনা তার স্বামীর কাছে জানায় সৌদিতে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে দালাল রফিকুল। ফলে গত ২৬ সেপ্টেম্বর সাবিনা খাতুন বহুতল ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রচার করে দালাল রফিকুল। গ্রামবাসির অভিযোগ, দালাল রফিকুল এলাকার সহজ সরল কম বয়সী মেয়েদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠিয়ে নির্যাতন ও অর্থ আদায় করেন।

কিছু দিন আগে একই এলাকার হাসান মিয়ার মেয়ে হাসি বেগম দালাল রফিকুলের খপ্পরে পড়ে সৌদি আরব শারিরীক নির্যাতন ও সর্বস্ব হারিয়ে এখন সন্তান নিয়ে দিশেহারা। হাসি বেগম গনমাধ্যমকর্মীদের জানান, দালাল রফিকুল আমাকে ভাল কাজের প্রলোভন দেখিয়ে সৌদি আরব নিয়ে যান। কিন্তু সেখানে গিয়ে মালিকের অনৈতিক প্রস্তাব ও খাবারের কষ্টসহ বিভিন্ন অমানসিক কষ্ট দিতে থাকেন। পরে এলাকায় জানা জানি হলে সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের মধ্যস্থতায় আমাকে দেশে ফিরিয়ে আনেন দালাল রফিকুল।

হাসি বেগমের ভাষ্যমতে, তাকে দেশে আনতে ৫০ হাজার টাকা নেয় দালাল রফিকুল। হাসি বেগম আরো জানান, সৌদি আরবের ওই এলাকায় আরো ৫/৬ জন মেয়ে আছেন যারা দালাল রফিকুলের মাধ্যম গিয়ে এখনো নিয়মিত নির্যাতিত হচ্ছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও বাথপুকুরিয়া গ্রামের আকবর হোসেন জানান, বিদেশে নারী কর্মী পাঠিয়ে রফিকুলের নির্যাতনের বিষয় নতুন না। এর আগেও বিভিন্ন মেয়েদের নির্যাতনের বিষয়ে শালিশ বিচার করেছি। কিন্তু দালাল রফিকুল তার অভ্যাস পরিবর্তন হয়নি। এ বিষয়ে দালাল রফিকুল ইসলাম জানান, ছাবিনা সৌদি আরবে যাওয়ার তিন দিনের মাথায় মৃত্যু বরণ করেন। তিনি পানির পাইপ দিয়ে নিচে নামতে গিয়ে নিচে পড়ে মারা যান। তবে তার উপর কোন পাশবিক নির্যাতনের তথ্য ময়না তদন্তের রিপোর্টে নেই বলে তিনি দাবী করেন। তিনি দাবী করে ছাবিনা তার আত্মীয়। সৌদি আরব যেতে তার কাছ থেকে তেমন কোন টাকা পয়সা গ্রহন করা হয়নি। মাত্র দেড় লাখ টাকায় ছাবিনাকে সৌদি আরবে পাঠানো হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সৌদিতে ছাবিনা নামে কোন নারীর মৃত্যুর খবর তার কাছে নেই। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD