রাজশাহী ব্যুরোঃ
আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এই সময় কেন্দ্রের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি নিষ্ঠা দেখে তিনি তার সন্তোষ প্রকাশ করেন।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন,টিটিসিতে সবাই এত নিষ্ঠার সঙ্গে কাজ করছে দেখে খুব ভালো লাগল। রাজশাহীতে আসলেই মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদের আমি খুবই পছন্দ করি।
একজন সাংবাদিক সামনে আসা নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেন, ওইসব ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি। আমি এখানে আসছি টিটিসি দেখতে। এসব বিষয়ে আমার আগামীকাল লিগ্যাল অফিসে যাব, কোর্টে। এই দুইটা কাজে আসছি। পরে কথা হবে।
পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, টিটিসি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM