মোঃ আজিজুর রহমান তানোর প্রতিনিধি , রাজশাহীঃ
আজ রাজশাহী তানোরে,তানোর সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন ড:চিত্রলেখা নাজনীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রাজশাহী মহোদয় । এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব নাইমা খান উপজেলা নির্বাহী অফিসার , জনাব শিব শংকর বসাক সহকারী কমিশনার (ভূমি) , জনাব তানভীর আহমেদ সজিব ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, তানোর , রাজশাহীসহ ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মচারীবৃন্দ । ড:চিত্রলেখা নাজনীন অফিস পরিদর্শন শেষে জবাবদিহিতামূলক সেবার জায়গা থেকে আন্তরিকতার সহিত সবাইকে কাজ করার পরামর্শ দিয়েছেন এবং জনগণ যাতে সহজভাবে সেবা পাই সে বিষয়ে দিক নির্দেশনামূলক কথা বলেন এবং ডিজিটাল রেকর্ড হাল নাগাদের স্বার্থে সবাইকে ভূমি উন্নয়ন কর প্রদান এবং নামজারি করার পরামর্শ দিয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM