1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ঝিনাইদহ শহরে রাবেয়া ক্লিনিকে চিকিৎসা অনিয়ম করায় ক্লিনিক মালিককে (এক লক্ষ) টাকা জরিমানা করেছে র‌্যাব-৬ এর ভ্রাম্যমান আদালত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭২ বার পঠিত

ঝিনাইদহ শহরে রাবেয়া ক্লিনিকে চিকিৎসা অনিয়ম করায় ক্লিনিক মালিককে (এক লক্ষ) টাকা জরিমানা করেছে র‌্যাব-৬ এর ভ্রাম্যমান আদালত।

সুমন হোসেনঃঝিনাইদহ

অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৩ ইং শনিবার ১৪:০০ ঘটিকার সময় র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন আরাপপুর মোড়স্থ এলাকার রাবেয়া ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারে দীর্ঘদিন যাবত অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এবং মেয়াদউত্তীর্ণ রক্ত, গজ, ব্যান্ডেজ এবং বিভিন্ন চিকিৎসার সরঞ্জামাদি ব্যবহার ও বিক্রয় করে আসছে। ফলে জনসাধারনের স্বাস্থ্য নিরাপত্তা হুমকির মুখে পরছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল, কোম্পানী কমান্ডার, স্কোয়াড্রন লীডার, মোঃ ইশতিয়াক হোসাইন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড), এস এম নুরুন্নবী এর সহযোগীতায় ঝিনাইদহ জেলার সদর থানার আরাপপুর মোড়স্থ এলাকায় রাবেয়া ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক, মো: মেহেদী হাসান (২৫)কে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD