মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া মহল্লার শাজাহান আলীর ছেলে শিহাব হোসেন (২৮) এবং নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে রিপন হোসেন (৩০)।
র্যাব জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে দুই জন মাদক ব্যাবসায়ী আক্কেলপুর হাসপাতালের ভিতরে মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হাসপাতালের ভেতর গোপনে মাদক বিক্রি করছিল বলে স্বীকার করেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM