স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি জমিতে অনুমোদন ছাড়া ভবন নির্মাণের অভিযোগে প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।রবিবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লিজা রিছিল।
অভিযানে সংশ্লিষ্ট এলাকায় অনুমোদনহীনভাবে নির্মাণাধীন ভবন পরিদর্শন করে নির্মাণকাজ অবিলম্বে বন্ধের নির্দেশ দেন তিনি।পাশাপাশি পৌরসভার অনুমতি ছাড়াই সরকারি জমিতে ভবন নির্মাণ ও ভাড়া দেওয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দা লক্ষী চান চৌধুরীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষী চান চৌধুরী, তার স্ত্রী ডেলিয়া চৌধুরী, ছেলে বিজয় চৌধুরী, সঞ্জয় চৌধুরী, হৃদয় চৌধুরী ও রাজীব চৌধুরীসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে পৌরসভার অনুমোদন ছাড়াই সরকারি জমিতে ভবন নির্মাণ ও সংযোজনের কাজ চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় স্থানীয় জনগণসহ সাংবাদিক সমাজের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়।দৈনিক কালবেলা পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি সাংবাদিক ইসমাইল হোসেন,পেশাদার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম প্রশাসনের নিকট অবৈধ দখল ও নির্মাণ কার্য বন্ধে দ্রুত হস্তক্ষেপের দাবি জানান।
পরবর্তীতে সরিষাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় প্রশাসনিক এই অভিযান পরিচালিত হলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়।
এলাকাবাসী বলেন,আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসনের এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়।এটি ভবিষ্যতে অবৈধ দখল ও নির্মাণ কার্য রোধে এক দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM