1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ঢাকার দক্ষিণখান রাস্তা বিহীন জনদুর্ভোগের অপরিকল্পিত এক নগরী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৫ বার পঠিত

 

ঢাকার দক্ষিণখান রাস্তা বিহীন জনদুর্ভোগের অপরিকল্পিত এক নগরী

প্রেস বিজ্ঞপ্তি ঃ ঢাকার দক্ষিণখান যেন রাস্তা বিহীন এক অপরিকল্পিত নগরী হয়ে উঠেছে, গুরুত্বপূর্ণ এই এলাকা যেন দেখার কেউ নেই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে ভুক্তভোগী রেমিট্যান্সযোদ্ধা পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে বিনিত অনুরোধ।

রাস্তার লোকেশনঃ গাওয়াইর , প্রেমবাগান , দক্ষিণখান ( ইস্রাফিল জামে মসজিদ সংলগ্ন ) এলাকা
১৯৮২ সালে সাফ কবলামুলে স্থানীয় জোতদার মরহুম সুন্দর আলী নির্দিষ্ট প্লট আকারে জায়গা ও চিহ্নিত রাস্তা উল্লেখ করে বিক্রি করে ও আমাকে দখল বুঝিয়ে দেন । প্লট থেকে যাতায়তের মুল রাস্তার পাশে মসজিদ নির্মান করায় রাস্তার প্রশস্ততা ব্যাহত হয় । বিল্ডার্স কোঃ বাড়ী নির্মানের জন্য রাজউকের অনুমোদন নিয়ে পাশের প্লটে কাজ শুরুর পর আপত্তির মুখে এখন নির্মান স্তগিত করে রেখেছেন । উল্লেখ্য , আশপাশের কয়েকটি প্লটের মালিক প্রবাস ফেরত রেমিট্যান্স যোদ্বা ও পরিবারের সদস্যবৃন্দ ।
এলাকাটি নব নির্মিত থার্ড টার্মিনাল , হজ্ব ক্যাম্প এর আধা কি.ম. দূরবর্তী , অথচ পরিকল্পিত রাস্তা না থাকায় অদ্যাবধি আধুনিকতা বা উন্নয়নের চাপ তেমনভাবে পড়েনি, ক্ষীন রাস্তা ঘাঠ পরিলক্ষিত হচ্ছে ।
আমি ঢাকা উত্তরের নগর পিতার সুদৃষ্টি আকর্ষন করছি , আমাদের থার্ড টার্মিনাল চালু হলে অনেক এয়ার লাইন্স অপারেশনে আসবে আর প্লেইন টেক অফ ও ল্যান্ডিং হবে এসব এলাকার আশপাশ দিয়ে যা দেশ বিদেশের যাত্রীদের দৃষ্টিতে আসলে আমাদের এত অর্জন ও অভুতপূর্ব উন্নয়ন কিছুটা হলেও ম্লান হয়ে যাবে । তাছাড়া এই এলাকাটির এক ইন্চি জায়গা অনেক কাজে আসবে । আপনি ও মাননীয় সাংসদ আলহাজ্ব হাবীব হাসান সহ এই অন্চলটির উন্নয়নের রাস্তাঘাট , পরিচ্ছন্নতা , বিল্ডিং কোড ইত্যাদি মাথায় রেখে সংশোধিত পরিকল্পনা গ্রহন জরুরী । বিষয়টি জনস্বার্থে আমলে এনে আপনাদের হস্তক্ষেপ ও জরুরি পদক্ষেপ নিতে অনুরোধ রইলো ।
মমতাজ হুসেন চৌধুরী ও ভুক্তভোগী পরিবারবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD