স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অভি সাভারঃ
স্বৈরাচার শেখ হাসিনা এমন এক পর্যায়ে চলে গিয়েছিলেন যে, জুলাই-আগস্টের ঐতিহাসিক আন্দোলন না হলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা ছিল— এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাভার সরকারি কলেজের অডিটোরিয়ামে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সাভার উপজেলার আয়োজনে গণঐক্যের জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লায়ন খোরশেদ আলম বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনের ফলেই আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি। দেশ স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পাশে এবং যারা আহত হয়েছেন— আমি যতদিন বেঁচে আছি, নিরলসভাবে সবসময় তাদের পাশে থাকব।”
তিনি আরও বলেন, “জুলাই ২৪-এ যারা শহীদ হয়েছেন, আমি যদি পৌর মেয়র নির্বাচিত হতে পারি, তবে পৌর এলাকার বিভিন্ন সড়ক তাদের নামে নামকরণ করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহিরুল ইসলাম (ধীমান), মুস্তাঈন বিল্লাহ হাবিবী, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ইউনুস খান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির খান মজলিশ বাবু, পৌর ছাত্রদল নেতা তাজ খান নঈম, মো. আলোকুর রহমান ও আতিকুর রহমান রাজু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমল চন্দ্র।
এ সময় ১০ শহীদ পরিবারের সদস্য ও ৫০ জন আহত ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন লায়ন মো. খোরশেদ আলম।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM