নিজস্ব প্রতিবেদনঃ
কবি বিনয় দেবনাথের জন্মদিনে সাহিত্যিকদের মিলনমেলা
রোববার বিকেল সাড়ে চারটায় ময়মনসিংহের নতুন বাজারে ন্যাশনাল পাবলিক কলেজ মিলনায়তনে (১৬ কালীশঙ্কর গুহ রোড, লারিভ শোরুম সংলগ্ন) এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কবিকে ঘিরে আয়োজিত আহয় আলোচনা সভা, কবিতা পাঠ, কেক কাটা ও মিষ্টিমুখের পর্ব। ময়মনসিংহের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি আয়োজন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ও অনুবাদক আলম মাহবুব। আলোচনা পর্বে বক্তব্য রাখেন প্রফেসর কাবির উল হাসান (সাবেক পরিচালক, এইচএসটিটিআই), এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক, কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমান, বিশিষ্ট ছড়াকার সরকার জসীম, ছড়াকার মোঃ তাছাদ্দুক হোসেন, কবি ও প্রাবন্ধিক আসাদ উল্লাহ, কবি কাজী আলমগীর, সিনিয়র সাংবাদিক ও কবি স্বাধীন চৌধুরী, কবি মোজাহিদুল ইসলাম নাজিম, কবি পঙ্কজ পাল, কবি ও প্রভাষক রোকনজ্জামান জুয়েল, কবি জালাল উদ্দীন আহমেদ, কবি সোমা ঘোষ মনিকা, কবি জুবায়েদ ইবনে সাঈদ, গীতিকার আফসানা আকতার ও চিত্রশিল্পী মোহাম্মদ রাজন প্রমুখ।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন কবি বিনয় দেবনাথ। বক্তারা বলেন, বিনয় দেবনাথ নিবেদিতপ্রাণ কবি ও সংস্কৃতিসেবী। তিনি প্রবীণ হয়েও তারুণ্যের উদ্দীপনা ধরে রেখে অবিরাম সৃজনশীলতায় নিয়োজিত। তরুণ প্রজন্ম তার জীবন ও কর্ম থেকে প্রেরণা নিতে পারে।
অনুষ্ঠান শেষে কবির সুস্থতা ও দীর্ঘ সৃজনশীল জীবনের জন্য সবাই শুভকামনা জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM