মোঃ নুরনবী সরকার নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া পালপাড়া গ্রামের জনৈক মোহাম্মদ আজিতুল্লাহ এর বসত বাড়ির রান্না ঘরের ভিতরে জুয়া খেলা চলাকালীন অবস্থায় জুয়া খেলার আসর থেকে ৬০৫০ (ছয় হাজার পঞ্চাশ) টাকাসহ আটক করা হয়। আসামীগন হলেন আব্দুল আউয়াল (৪৪), লিটন মিয়া (৩৫), আনসার আলী (৪০), রফিকুল ইসলাম (৩৩), শাহাজামাল সরকার (৩০)।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান গ্রেফতারকৃত ৫ জনকে কচাকাটা থানার মামলা নং-০৫, ১৮৬৭ সালের জুয়া আইনের এর-৪ এর ধারায় বিধি মোতাবেক পুলিশ এসকর্ট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM