মোঃ মোবারক হোসেন নাদিম নরসিংদী জেলা প্রতিনিধিঃ
আজ শনিবার (১৮ অক্টোবর) নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোকবালী ইউনিয়নে আইন শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় নরসিংদীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-১১ নরসিংদীর প্রতিনিধি,আনসার ও ভিডিপি কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আলোকবালী ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়াদীসহ সার্বিক বিষয়ে আলোকপাত করা হয়। সভায় উপস্থিত ব্যক্তিবর্গ এ জনপদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাদের দাবিসমূহ তুলে ধরেন।
পুলিশ সুপার মহোদয় সভায় আলোকবালীর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সমস্যার নেপথ্যের কারণ, উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যত পরিকল্পনা, বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসাসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগ ও তৎপরতা সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM