রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেব্রগ্রাম ইউনিয়নে বাঁশের ব্রিজ এলাকায় অবৈধ বাংলা ড্রেজার মেশিন বসিয়ে নির্বিচারে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার হিড়িক পড়েছে। এতে ধ্বংসের মুখে পড়েছে অত্র ইউনিয়নের দুইটি গ্রামসহ অন্তত ১০০ বিঘা ফসলি জমি। অবশ্য এতে কোন প্রকার মাথা ব্যথা নেই এই মাটি খেকো চক্রের মুলহোতা মোফির। সরকারী বা মালিকানা যে জায়গাই হোক না কেন? তিনি নিজের মাটি মনে করে কেটে বিক্রি করছেন উপজেলার বিভন্ন স্থানে। আর কামিয়ে নিচ্চ্ছেন লাখ লাাখ টাকা। হয়েছেন জিরো থেকে হিরো। শুধু দেব্রগ্রাম নয়, অত্র উপজেলার উজানচর ইউনিয়ন সংলগ্ন ,মাল্লাপট্রি ব্রিজ সংলগ্ন ,দৌলতদিয়া মরা পদ্মা, কাটাখালি অন্তর মোড় ,ছোট ভাগলা সহ একাধিক স্থানে প্রকাশ্যে বাংলা ড্রেজার মেশিন বসিয়ে মাটি কেটে দীর্ঘদিন যাবত মাটি বিক্রি করে যাচ্ছে এক শ্রেনীর প্রভাবশালী মহল। তাতে অব্শ্য মাথা ব্যাথা নেই কোন স্থানীয় প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী।
এলাকাবাসীর অভিযোগ, মাটি বিক্রয়কারী এই চক্রটি প্রভাবশালি হওয়ায়, প্রাণ নাশের ভয়ে এলাকাবাসী প্রতিবাদ করা তো দুরের কথা তাদের সাথে কথা বলার মত সাহস পর্যন্ত পায় না।
এবিষয়ে মাটি বিক্রয়কারী চক্রের মুল হোতা মোফিকে মুঠোফোনে কথা হলে, তিনি অহংকার করে বলেন, আমি ৫ বছর যাবত মাটি বিক্রি করছি কেউ আমার কিছু করতে পারলো না। আমি সবাইকে ম্যানেজ করে এ কাজ করছি। আপনার কিছু লাগলে বলুন।
আর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনকে মুঠোফোনে বার বার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি। তবে কথা বলেছেন রাজবাড়ীর জেলার স্থানীয় সরকারের এডিসি মোঃ রিপন মাহামুদ। তিনি ঘটনার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM