স্টাফ রিপোটার : মোঃ ইসমাইল হোসেন
নোয়াখালীর সেনবাগে মধু সংগ্রহ করতে গিয়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে হাফেজ মাওলানা মোঃ নিজাম উদ্দিন (৩৫) নামে এক মসজিদের খতিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই আকস্মিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রোববার (১২ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক সাড়ে তিনটার দিকে সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাজুরিয়া পূর্বপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা মোঃ নিজাম উদ্দিন ওই গ্রামের গোফরান হাজার নতুন বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি খাজুরিয়া মিন্নাত আলী ব্যাপারী বাড়ি জামে মসজিদের খতিব এবং খাজুরিয়া জামিয়া মোহাম্মদিয়া মাদরাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। দীর্ঘ ১৬-১৭ বছর ধরে তিনি ওই মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে মধু সংগ্রহ করার জন্য মাওলানা নিজাম উদ্দিন খাজুরিয়া গ্রামের আবদুল মান্নান মিয়ার বাড়ির একটি গাছে ওঠেন। এ সময় হঠাৎ গাছের শুকনো একটি ডাল ভেঙে গেলে তিনি নিচে পড়ে যান এবং পুকুরপাড়ের ইটের ঘাটলায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
খাজুরিয়া ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমানের সরকারি ফোনে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান, এখনো পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা সংবাদ জানানো হয়নি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM