কিশোরগঞ্জ জেলা প্রতিনিধঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন সাড়া ফেলেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম খান চুন্নু। শুক্রবার বিকেলে শহরের পুরানথানা ইসলামিয়া মার্কেট চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় তাঁর উপস্থিতিতে মানুষের ঢল নামে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু বলেন,
কিশোরগঞ্জের উন্নয়ন, যানজটমুক্ত আধুনিক শহর গড়ে তোলা এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। রাজনীতি হবে জনগণের জন্য, নিজেদের স্বার্থে নয়।
তাঁর এই বক্তব্যে উপস্থিত জনতা করতালিতে ফেটে পড়েন। সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে জানান, দীর্ঘদিন পর এমন নেতৃত্বের মধ্যে তাঁরা আশার আলো দেখতে পাচ্ছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শরিফুল ইসলাম এবং সাংবাদিক-আইনজীবী এডভোকেট শেখ মাসুদ ইকবাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঞা।
আলোচনা সভায় বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করেছে, রেজাউল করিম খান চুন্নু এখন কিশোরগঞ্জ-১ আসনের সবচেয়ে আলোচিত ও গ্রহণযোগ্য মুখ।
রাজনৈতিক মহলে আলোচনা উঠেছে— মুক্তিযোদ্ধা, প্রশাসনিক দক্ষতা ও জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কারণে চুন্নু এখন এই আসনে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।
স্থানীয়রা বলছেন, “তিনি শুধু নেতা নন, একজন সৎ ও যোগ্য মানুষ হিসেবে আমাদের আস্থার জায়গা দখল করেছেন।
জনগণের এমন উচ্ছ্বাস ও সমর্থন প্রমাণ করছে— আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে রেজাউল করিম খান চুন্নু হবেন অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যিনি উন্নয়ন ও জনকল্যাণের বার্তা নিয়ে মাঠে নেমেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM