স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় জিহাদ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত জিহাদ স্থানীয় জামাল হোসেনের ছেলে এবং সংগ্রামপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় জিহাদ। স্থানীয়রা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে পৌঁছানোর পর চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা জিহাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।”
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM