আল-আমিন স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অনলাইন জুয়ার টাকার জন্য মা-বাবাকে নির্মমভাবে হত্যা করে ঘরের ভেতরে পুঁতে রাখার ভয়াবহ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ত্রিশাল উপজেলার বাঁশতলী গ্রাম থেকে ঘাতক ছেলে রাজু মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইন জুয়ায় আসক্ত রাজু মিয়া বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রথমে মা রানুয়ারা বেগমকে গলা টিপে হত্যা করেন। পরে রাতে (বুধবার দিবাগত রাত ২টার দিকে) পাশের বাড়ি থেকে আনা কুড়াল দিয়ে বাবা মোহাম্মদ আলীকে কুপিয়ে হত্যা করেন। এরপর দুজনের লাশ ঘরের ভেতরে শোবার ঘরের মেঝেতে মাটি খুঁড়ে চাপা দিয়ে রাখেন।
পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, বিয়ের পর রাজু বেকার হয়ে পড়েন এবং সংসারে অশান্তি দেখা দেয়। তিনি প্রায় সময় জুয়ার টাকার জন্য মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন। রাজুর ১১ মাস বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে।
নি’হ’তে’দের মেয়ে জামিনা খাতুন জানান, বাবার ফোন বন্ধ পেয়ে ছোট ভাই রাজুর সঙ্গে যোগাযোগ করলে তিনি মিথ্যা বলেন। পরে বাড়িতে এসে ঘরের আসবাবপত্র এলোমেলো ও খাটের নিচে রক্ত ও বালু মাখা জিনিসপত্র দেখতে পেয়ে সন্দেহ হয়। ট্রাংকের নিচের বালু সরাতেই মা-বাবার হাত বেরিয়ে আসে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মা-বাবার মরদেহ উদ্ধার করে এবং রাজু মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে রাজু হত্যার দায় স্বীকার করেছে।
এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM