আল-আমিন শেরপুর প্রতিনিধি:
শরতের আগমনে শেরপুরের বাডারাঘাট এলাকায় ফুটে উঠেছে প্রকৃতির অনন্য রূপ। চারপাশের সবুজ প্রান্তরের মাঝে সাদা কাশফুলের দোলা যেন তুলোর চাদরে ঢেকে দিয়েছে বিস্তীর্ণ ভূমি। নদীর তীর, উঁচু টিলা ও চরাঞ্চলের ধারে ধারে এখন কাশবনের রাজ্য, যা দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি নিজের হাতে আঁকা এক অপূর্ব ছবির ক্যানভাস।
প্রতিদিন সকাল-বিকেলে আশপাশের এলাকা থেকে বহু মানুষ আসছেন এই মনোরম দৃশ্য দেখতে ও স্মৃতি ধরে রাখতে। কেউ ছবি তুলছেন, কেউবা নির্জনে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। স্থানীয়দের ভাষায়, “প্রতি বছর শরৎ এলেই বাডারাঘাটের এই চরাঞ্চল যেন কাশফুলের স্বর্গরাজ্যে পরিণত হয়।”
কাশফুল সাধারণত বর্ষার শেষে শরতের শুরুতেই ফোটে। বাংলার প্রকৃতিতে শরতের আগমনী বার্তা বহন করে এই সাদা কাশফুল। শেরপুরের বাডারাঘাট এলাকায় নদীর পাড় ও বিস্তীর্ণ চরাঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মানো এসব ফুল এখন দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
স্থানীয় কয়েকজন তরুণ জানান, “এলাকাটিকে যদি পর্যটনের জন্য একটু সাজানো যায়, তাহলে শরৎ মৌসুমে প্রচুর দর্শনার্থী আসবে। এতে স্থানীয়দের জন্যও নতুন আয়ের সুযোগ তৈরি হবে।”
প্রকৃতিপ্রেমীদের মতে, কাশফুল শুধু বাংলার শরতের সৌন্দর্য নয়—এটি গ্রামীণ ঐতিহ্য ও প্রাকৃতিক শোভাকে জীবন্তভাবে প্রকাশ করে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM