ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতি ঘণ্টায় কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে বাস সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট। বুধবার (৮ অক্টোবর) দুপুরে জোটের নেতাকর্মীরা পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফের সঙ্গে সাক্ষাৎ করে এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, “আমরা ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’-এর তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে আলোচনা ও পরামর্শ করেছি। তাদের প্রয়োজনীয় ও প্রাণের দাবি—পরিবহন পুলে ঘণ্টা প্রতি বাস সার্ভিস সংযুক্ত করা। এমন সার্ভিস চালু হলে অনেক শিক্ষার্থীর সময় নষ্ট কম হবে এবং শিক্ষার্থীরা তাদের সময় প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবে। তাই শিক্ষার্থীদের প্রয়োজনে পরিবহন পুলে ঘণ্টা প্রতি বাস সার্ভিস চালুর অনুরোধ করছি। এছাড়াও শেষে মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, ঘণ্টা প্রতি বাস সার্ভিস চালু করে শিক্ষার্থীদের বাধিত করবেন বলে উল্লেখ করেন তারা।”
আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস. এম. সুইট বলেন, ‘যে সকল শিক্ষার্থী নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে এসে ক্লাস করেন এবং ক্যাম্পাসের যেসব শিক্ষার্থী শহরে টিউশনি সহ অন্যান্য প্রয়োজনে যাতায়াত করেন, তারা বর্তমান শিডিউল অনুযায়ী অনেক ভোগান্তিতে পড়ছেন এবং তাদের সময় অপ্রয়োজনীয়ভাবে নষ্ট হচ্ছে। আমরা এজন্য পরিবহন প্রশাসক স্যারের সঙ্গে দেখা করে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি জানিয়েছি।’
‘পরিবহন প্রশাসক আশ্বস্ত করেছেন যে, আগামী সাত কার্যদিবসের মধ্যে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। আশা করি, এটি চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে এবং তারা তাদের মূল্যবান সময় যথাযথভাবে ব্যবহার করতে পারবেন।’— বলেন এস এম সুইট।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM