আল আমিন স্টাফ রিপোর্টারঃ
শেরপুরের নালিতাবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) রাতে উপজেলার শিমুলতলা এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় কয়েকজন মাদক কারবারি মদের কার্টুন ফেলে পালিয়ে যায়। পরে যৌথবাহিনী ওই কার্টুন থেকে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
জব্দকৃত মদ পরবর্তীতে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM