বিনয় দেবনাথঃ
অপেক্ষার প্রহর শেষ হলো
বুঝি আমার,
সুকমল হৃদয়ের মাঝে শুধু
আমি তোমার।
সারাজীবন মধুময় হোক বন্ধনে
সিক্ত বাঁকে,
আমি যেন পাগল হয়ে গেলাম
তোমায় দেখে।
বহুদিন পর এসেছো এ লগনে
পূর্ণিমা হয়ে,
অনন্ত প্রেম ভালোবাসায় যেন
আনন্দে বয়ে।
প্রতিদিন যেন শুধু প্রতিক্ষায়
আর প্রতিক্ষায়,
আঁধার যে কখন শেষ হবে সেই
স্বপ্নর আশায়।
গোলাপ,রজনীগন্ধা,টগর,পলাশ
তা বুঝিনি,
এতো সুন্দর এতো রুপ তোমার
কখনো ভাবিনি।
রাজলক্ষ্মী,অনামিকা যাই বলো
না তুমি,
তোমার লাল, সবুজ, হলুদ, রঙে
মুগ্ধ আমি।
জ্যোৎস্নার আলোর মত হোক
কনকলতা,
এতদিনে পেলাম যেন আমি ঐ
নয়নে পূর্ণতা।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM