মো শারীদ মোল্লাঃ
শরৎ এলো ভাদ্র মাসে,
তাল পেকেছে গাছে,
টাপুর টুপুর ধাপুর দুপুরে
তাল পড়ে নিচে নাচে।
পাকা তালের মিষ্টি গন্ধে
ভরে চারদিক বাতাস,
মৌমাছি আর রঙিন প্রজাপতি
ঘুরে বেড়ায় হাসি মুখে আশ।
মগডালে বসে খায় পাখি,
তালমিছরির টানে,
আমি নিচে তাকিয়ে দেখি,
মন উড়ে যায় গানে।
নদীকুলে দুলে কাশবন,
ফুলে সাদা ঢেউ,
মাঝির গানে ভেসে যায় মন—
কত সুর যে ঢেউ!
জুই, চামেলি, বকুল, বেলি—
ফুলে ফুলে উৎসব,
শরতের এই নির্মল হাসি
ভরে দেয় মনসব।
নীল আকাশে ভাসে মেঘ,
সোনালি রোদ খেলে,
মন হারায় রঙিন সুরে,
চলে যায় সোনার বেলা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM