নার্গিস আক্তার
শরৎ এলো ভাদ্র মাসে
আসবে আশ্বিন হেসে
তাল পেকেছে গাছে গাছে
মৌমাছিরা বাসে।
তালের পিঠা খেতে মজা
লাগবে তেল মিঠা
খোকা খাবে তালের পিঠা
মায়ে ভাজবে পিঠা।
শরৎ এলো ওই কাশ বনে
সাদা ফুলের মেলা
নীল আকাশে শুভ্র মেঘ
জলে কলার ভেলা।
আকাশ ভাসে শিমুল তোলায়
কবি আকেন ছবি
সাদা নীলের ভেলা দেখে
রবি হলেন কবি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM