জেলা প্রতিনিধি, ভোলাঃ
বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। অদ্য ৪ অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ১১ টার দিকে এ সময় ইলিশ আহরণ ও বিক্রয় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ জন মাছ বিক্রেতাকে আটক করা হয়।
জব্দকৃত মাছ জনকল্যাণের স্বার্থে স্থানীয় ৬ টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং প্রত্যেককে ৫'হাজার টাকা করে সর্বমোট ১৫,০০০/- হাজার টাকা অর্থদন্ড প্রধান করা হয়েছে।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, ম্যারিন ফিশারিজ অফিসার ও কাচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
তবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM