স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভিঃ
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন ও উদ্যোগ যুক্ত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গাজীপুর জেলার টঙ্গী শহরের তরুণ প্রযুক্তিবিদ ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ সিয়াম সিন আজ দেশের আইটি জগতে নতুন আলো ছড়াচ্ছেন। অদম্য পরিশ্রম, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে তিনি সাইবার নিরাপত্তা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
বিশেষ করে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে তাঁর কাজগুলো উল্লেখযোগ্য। ফেসবুক প্রোফাইল ও পেজ ভেরিফিকেশন, কপিরাইট পুনরুদ্ধার, অনলাইন হয়রানি প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণে তিনি এক অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সেলিব্রিটি, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের একাউন্ট হ্যাক হওয়া কিংবা নকল আইডি দ্বারা হয়রানির ঘটনা প্রায়শই ঘটে থাকে। এসব ক্ষেত্রে তাঁদের প্রোফাইল সুরক্ষিত রাখতে নিরলসভাবে কাজ করছেন সিয়াম সিন।
শুধু তাই নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বও তাঁর সহায়তা পাচ্ছেন। অনলাইনে হয়রানির শিকার হয়ে যাওয়া অনেকের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁর এই উদ্যোগ ইতিমধ্যেই তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
"ঈতই টিএমবি" এবং "এক্সএসটি" নামক প্ল্যাটফর্মের মাধ্যমে সিয়াম সিন সাইবার নিরাপত্তার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন। এর মাধ্যমে কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের তরুণদের দক্ষতা ও সম্ভাবনার দিকটি ফুটে উঠছে।
প্রযুক্তি জগতের এই তরুণ প্রতিভা বিশ্বাস করেন, সঠিক দিকনির্দেশনা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশ সাইবার নিরাপত্তা খাতে একটি বড় শক্তি হিসেবে গড়ে উঠতে পারে। তিনি আশা করছেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তরুণ আইটি বিশেষজ্ঞদের আরও এগিয়ে আসার সুযোগ করে দেবে।
আইটি খাতে তাঁর অবদান প্রমাণ করে দিয়েছে—বাংলাদেশের তরুণরা চাইলে বৈশ্বিক পর্যায়ে নিজেদের দক্ষতা দিয়ে যে কোনো খাতেই এগিয়ে যেতে সক্ষম। সিয়াম সিন ইতোমধ্যেই হয়ে উঠেছেন তরুণদের অনুপ্রেরণার প্রতীক। তাঁর প্রচেষ্টা শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের সাইবার নিরাপত্তাকে আরও শক্তিশালী করার একটি বড় পদক্ষেপ।
বাংলাদেশ যখন স্মার্ট জাতি গঠনের স্বপ্ন দেখছে, তখন সিয়াম সিনের মতো মেধাবী ও সৃজনশীল তরুণরা নিঃসন্দেহে সেই স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM