মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে সোহান (২৭) নামের এক পর্যটক নিখোঁজের ২২ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টানা ২২ ঘন্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে ঘটনাস্থল এর প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করা হয়।
এসময় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ও নিহতের স্বজন এবং লামা পর্যটন মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নিখোঁজ মো. সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে লামা মাতামুহুরি নদীর তীরঘেঁষে সাদা পাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন মোঃ সোহান ও তার বন্ধু মোঃ শাকিল নামের দুই পর্যটক। দুপুরে তারা দুজন রিসোর্টের পাশে থাকা নদীতে একসাথে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে সোহান ডুবে গিয়ে নিখোঁজ হন। ওই সময় সাথে থাকা মোঃ শাকিল সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হন।
শাকিল জানান, দুজন একসাথে মাতামুহুরী নদীতে গোসলে নামলে স্রোতের টানে সোহান ডুবে যায়। সাথে সাথে রিসোর্টে এসে জানালে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে'র লামা স্টেশনের সাব অফিসার মোঃ আবদুল্লাহ জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে নিখোঁজ পর্যটককে উদ্ধারে চেষ্টা চালানো হয়। শুক্রবার সকালে টানা ২২ ঘন্টা অভিযানে আমাদের ডুবুরি দল ঘটনাস্থল এর প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটক সোহান এর লাশ উদ্ধার করা হয়েছে,আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ স্থানান্তর করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM