মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বারো লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতভর পৃথক অভিযানে এসব মালামাল আটক করে বিজিবি)।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাটের কাতলমারী, শ্রীবরদীর রাজাপাহাড় ও নালিতাবাড়ীর রঙ্গনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৬ বোতল ভারতীয় মদ, ৮৭ বোতল ফেন্সিডিল, জনসন বেবি শ্যাম্পু ১৪২০ পিস, পন্ডস ফেসওয়াশ ১৬৮০ পিস এবং নেভিয়া সফট ক্রিম ৯৬০ পিস জব্দ করা হয়।
আটককৃত মাদক ও কসমেটিকস সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১২ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM