মীর দুলাল বিশেষ প্রতিবেদকঃ
আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি এন্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগমসহ ৩ জনের নামে নিয়মিত মামলা দায়ের হয়েছে।
গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শহরের নং পুল এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।জানা যায়- হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি দীর্ঘদিন যাবত অনিয়ম দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। টাকা ছাড়া এই অফিসে কোন ধরণের সেবাই মিলে না। টাকা দিলে সবই মিলে।পাসপোর্ট অফিসের এহেন অভিযোগ ভুক্তভোগীদের। মাঝেমধ্যে অফিসটিতে অভিযান চালানো হলেও ধরা পড়ে চুনোপুটিরা। তবে সব সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায় রাগব বোয়ালরা। বিষয়টি নজরে আসে সেনাবাহিনীর। এরই প্রেক্ষিতে গতকাল বুধবার দিনভর অভিযান চালানো হয়। অভিযানকালে অফিসের ডাটা এন্ট্রি এন্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, কর্মচারি উসমান গনি ও উমেশ পালকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদেরকে সাজা দেয়ার বিধান না থাকায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM