মুজাহিদ শেখ, স্টাফ রিপোর্টারঃ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব শ্বারদীয় দুর্গাপূজা -২০২৫ উদযাপন উপলক্ষে মাগুরার শ্রীপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জীর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে আইনশৃঙ্খলা বিষয়ক ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক সনদ কুমার বিশ্বাস, এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি, আনসার ভিডিপি অফিসার, গণমাধ্যম কর্মী,প্রতিটা পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
সবাই জানানো হয় ১৪৯ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
গত বছরের তুলনায় এ বছর পূজা বৃদ্ধি পেয়েছে। পূজা মন্ডপ গুলোতে বিদ্যুৎ সংযোগ,সিসি ক্যামেরা স্থাপন প্রশাসনিক নিরাপত্তা,খাদ্য সহায়তাঅগ্নি নির্বাপন ব্যবস্থা,আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা পূজা মন্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য যানবাহন চলাচল ও নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সেবা সহায়তা, এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি পূজাকে সফল ও শান্তিপূনর্ভাবে সম্পন্ন করতে সকলের সহায়তা কামনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM