তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :
জামালপুরে পৃথক দুইটি ঘটনায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আবু সাইদ রবিন নামে এক যুবককে ১৪ বছর সশ্রম ও যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।একই সাথে দুই মামলায় তাকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
সাজাপ্রাপ্ত আসামী আবু সাইদ রবিন জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকার মো: আনোয়ার হোসেন-এর সন্তান।বুধবার বেলা ১২ টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন।রায় ঘোষনার সময় পলাতক ছিলেন আসামী আবু সাইদ রবিন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান- ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে সুকৌশলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে রবিন।সেই মামলায় ৬ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে রবিনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত।
ফজলুল হক আরো জানান- ইভটিজিং-এর প্রতিবাদ করায় ২০২৩ সালের ৯ এপ্রিল দুুপরে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরনের পর ধর্ষন করে আসামী রবিন। সেই মামলায় ৭ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে রবিনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM