1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

সুপার ফোরে যেতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে লিটন দাসের দল। এমন বাজে হারের পর সুপার ফোরের সমীকরণটাও বেশ কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য।

আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। সেইসঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের ওপর।দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে বাংলাদেশ। গ্রুপ থেকে টেবিলের শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে।

১ নম্বরে থাকা আফগানিস্তান এবং ২ নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ২, তবে নেট রানরেটে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।সুপার ফোরের যেতে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে।

 

সেইসঙ্গে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জয় পায় সেই প্রার্থনাও করতে হবে। তাহলে আফগানরা খেলা শেষ করবে ২ পয়েন্ট নিয়ে। ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা পেয়ে যাবে সুপার ফোরের টিকিট।আফগানদের কাছে হেরে গেলেও বাংলাদেশের সুপার ফোরের আশা বেঁচে থাকবে। তবে হংকং যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং আফগানিস্তানও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান ২। এরপর নেট রানরেটে এগিয়ে থাকা দল যাবে সুপার ফোরে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD