জেলা প্রতিনিধি মোঃ জাহিদুর রহিম মোলঃ
রাজবাড়ী জেলার ২ আসন ( বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা ) এর
মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক ৩১দফা সংস্কারের দাবি নিয়ে উঠান বৈঠক করেছেন।
শনিবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী হিন্দু ফ্রন্ট বালিয়াকান্দি উপজেলা শাখার আহবায়ক ভূলেন মাতব্বরের সভাপতিত্বে উঠান বৈঠকের বক্তব্যে
ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে।
তিনি আরো বলেন দল-মত নির্বিশেষে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি আগামীতে আপনাদের কে সাথে নিয়ে রাজবাড়ী ২ আসনের উন্নয়নমূলক কাজ করতে চাই। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন,যুগ্ন আহবায়ক আব্দুল আলীম জোয়ার্দার, জঙ্গল ইউনিয়ন যুবদলের সভাপতি আতিয়ার রহমান এসময় সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হোসেন, যুবদদল নেতা রুবেল কাজী, শাহআলম, ইব্রাহিম, গনিসহ বালিয়াকান্দি বিএনপি'ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM