স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর পাংশায় এক মাদ্রাসা শিক্ষককে অপহরণ করে মারধর, জিম্মি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক।
মামলার সূত্রে জানা যায়, বাদী একজন মাদ্রাসা শিক্ষকের দায়ের করা মামলায়, অভিযুক্তরা হলেন, হাসান সেখ (৪০) গ্রাম বড় বাংলাট, ডালিম মোল্লা (৪১) গ্রাম হাটগ্রাম, জরিপ শেখ (৩২) গ্রাম বড় বাংলাট, রুবেল মোল্ল (৩৩), সাকিব মোল্লা (২৫) গ্রাম পাকশিয়া সহ অজ্ঞাতনামা আট দশ জনকে বিবাদী করা হয়। এর মধ্যে হাসান শেখ এর কাছে ব্যবসায়িক লেনদেন বাবদ ৩০ লাখ টাকা পাওনা ছিলো। পাওনা পরিশোধের জন্য অভিযুক্ত বাদীকে মেসার্স আশিক এন্টারপ্রাইজ নামীয়, জনতা ব্যাংক লিঃ পাংশা শাখার একটি চেক (হিসাব নং- ০১১০০২২৩৮৫১৬০১, চেক নং- ২৩৬১৮১৪, তারিখ ০১/০২/২৪) প্রদান করেন। এ চেকের ভিত্তিতে বাদী সি.আর-২৬০/২৪ নং মামলা দায়ের করেন, যা বর্তমানে চলমান রয়েছে।
বাদীর অভিযোগ, মামলার রায় কাছাকাছি চলে আসায় অভিযুক্তরা ষড়যন্ত্র শুরু করে। গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে অভিযুক্তগণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করে পাশের ইটভাটায় নিয়ে যায়। সেখানে হাত, পা ও মুখ বেঁধে ফেলার পর অভিযুক্তু-২ হুমকি দেয় যে, বাদীকে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে, নতুবা তাকে হত্যা করে ইটের ভাটায় পুড়িয়ে ফেলা হবে।
এ সময় ২ নং অভিযুক্ত বাদীর স্ত্রীকে ফোন করে চেক ফেরত দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। স্বামীর প্রাণ বাঁচাতে বাদীর স্ত্রী বাড়িতে থাকা দুই লাখ টাকা এবং মামলার চেক নিয়ে ঘটনাস্থলে হাজির হন। অভিযুক্তরা ওই টাকা গ্রহণ করলেও অবশিষ্ট আট লাখ টাকা সাত দিনের মধ্যে দিতে বাদীকে হুমকি দেয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তগণ বাদীর কাছ থেকে অস্ত্রের মুখে ৩টি সাদা স্ট্যাম্প, ১২ খণ্ড ১০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে ৩০০ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক আপসনামা লিখিয়ে স্বাক্ষর করানো হয়। বাদী অস্বীকৃতি জানালে তাকে ইট দিয়ে মারধর করা হয়। এছাড়া বাদীর স্ত্রীকেও জোরপূর্বক স্বাক্ষর করানো হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন বাদীকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। বাদী থানায় অভিযোগ করেন মামলা না নিয়ে আদালতে যেতে বলেন। পরে বাদী আদালতে মামলা দায়ের করেন।
বাদী অভিযোগ করেন, আসামিরা তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দিতে হুমকি দিচ্ছে। তিনি আদালতের কাছে ন্যায়বিচার কামনা করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM