স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে মামলার তথ্য গোপন করে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে উপজেলার হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম ও ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামানের বিরুদ্ধে। আদালত সূত্রে জানা যায়, গত ২০২৩ সালে উক্ত বিদ্যালয়ের কমিটির বৈধতা নিয়ে একটি মামলা দায়ের করেন অভিভাবক সদস্য আব্দুর রশিদ, মামলা চলমান থাকা সত্ত্বেও কোর্টের অর্ডার গোপন রেখে ও তথ্য গোপন করে প্রধান শিক্ষক উম্মে কুলসুম, এর পর প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে একাধিক প্রার্থী নিয়োগ। সেই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই মামলার তথ্য গোপন করে এবং আদালতের আদেশ অমান্য করে একাধিক প্রার্থী নিয়োগ দিয়ে প্রায় ৭০ লক্ষ্য টাকা নিয়োগ বাণিজ্য করেছে সাবেক কমিটির সভাপতি কামরুজ্জামান ও প্রধান শিক্ষক উম্মে কুলসুম। স্থানীয়রা বলেন এই আওয়ামী দোসরদের অনিয়মের শেষ কোথায়, এবিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ছানোয়ার হোসেন রতন বলেন," কোর্টের আদেশ যদি কেউ গোপন করে তাহলে আদালত অবমাননা করা হয়।"
"ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে কুলসুমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি ফোন রিসিভ করে নাই।"
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM