মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ
আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়েছে। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী চকরঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সারা দেশের সাথে প্রায় ৫ ঘণ্টা পর সারা দেশের সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
প্রত্যক্ষদর্শী যাত্রী ও আক্কেলপুর স্টেশন সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশন স্টেশন ছেড়ে হলহলিয়া রেলসেতু পার হয়ে প্রায় দেড় কিলোমিটার পর বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাওয়ার কারের দায়িত্বে থাকা লোকজনদের ঘটনাটি জানানো হয়। এরপর পৌনে ৪টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে ভদ্রকালী এলাকায় এসে থামানো হয়। পরে সকাল আটটার দিকে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ।
সান্তারহার রেলওয়ে জংশনের ট্যাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান বলেন, পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সকাল আটটা পনের মিনিটে উদ্ধার কাজ শেষ করে। সাড়ে আটটায় দিকে বাকি কোচ গুলো নিয়ে কুড়িগ্রাম ট্রেনটি জয়পুরহাটের উদ্দেশ্য রওনা করে।
সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করে। প্রায় পাঁচ ঘণ্টা পর সারাদেশের সাথে ট্রেন চলা হল স্বাভাবিক হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM