মো:ফারুক আহমেদ ঘাটাইল (প্রতিনিধি)
টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঘাটাইল উপজেলা কমান্ডের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ঘাটাইল উপজেলা হলরুমে কুরআন তেলোয়াতের মাধ্যমে সভাটি শুরু হয়। এডভোকেট মোঃ মাহবুবুল বাছিদ চানমিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক এডভোকেট আব্দুল খালেক মন্ডল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমান,এ সময় বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, বীরমুক্তিযোদ্ধা শামছুল হক, নবগঠিত ঘাটাইল উপজেলা কমান্ডের সদস্য সচিব এন এম শাহনেওয়াজ, বীরমুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আঃ ছাত্তার, জিবিজি কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা সামছুল আলম সহ জেলা উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM