1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক কবিরুজ্জামান গ্রেপ্তার দুমকিতে গাঁজাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার কাউনিয়ায় রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে ভেজা বালু পরিবহনে ২ ড্রাম ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপন র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পোরশায় নকল ওষুধের কারখানা উদ্ধার কারাদণ্ড-১

  • প্রকাশিতঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পঠিত

 

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

আজ ৭ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২.৪৫ মিনিটে গোপন সংবাদ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়াস্থ ভিলেজ এগ্রোভেট নামক প্রতিষ্ঠানে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।

টাস্কফোর্স অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার, পোরশা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাকিবুল ইসলাম। এ অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: জাহাঙ্গীর আলম, ওষুধ প্রশাসন এর নওগাঁ জেলা কার্যালয়ের ড্রাগ সুপার জনাব শাকিব আহাম্মেদ, পুলিশবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় লাইসেন্স ব্যতীত পশু খাদ্য তৈরি, অনুমোদন ব্যতীত পশুদের প্রায় ৬২ রকমের মানহীন ফুড সাপ্লিমেন্ট/মেডিসিন তৈরি, মজুদ ও বাজারজাতকরণের অপরাধে প্রাণীসম্পদ কর্মকর্তা মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দাখিল করলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভিলেজ এগ্রোভেটের পরিচালক মোঃ রবিউল আউয়াল, পিতা: মো: মাইনুল ইসলামকে (তার উপর আনীত অভিযোগ সমূহ স্বীকার করায়) উক্ত আইনের ২০ ধারায় এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ অভিযানে মানহীন ও অনুমোদনহীন পশুখাদ্য তৈরি ও বাজারজাতকরণের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও বিভিন্ন প্রকারের বিপুল পরিমাণ পশুখাদ্য (ফুড সাপ্লিমেন্ট/মেডিসিন) জব্দ করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য অনুমোদনহীন ও মানহীন এসব পশুখাদ্য কুরিয়ারের মাধ্যমে সারাদেশে সরবরাহ করা হতো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD