এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টারঃ
শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্তবর্তী পানিহাতা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় এলাচ পাচারের চেষ্টা করে। সীমান্তরক্ষী বিজিবি'র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ০৭ সেপ্টেম্বর রবিবার উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ কেজি ভারতীয় এলাচ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৫,২৫,০০০/- (পাঁচ লক্ষ পঁচিশ হাজার) টাকা ।
উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি'র টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানী মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক,চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM